পুঞ্চা: গোপন সূত্রে খবর পেয়ে পুঞ্চা থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালালো মানবাজার সার্কেল আবগারি দপ্তর
গোপন সূত্রে খবর পেয়ে পুঞ্চা থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালালো মানবাজার সার্কেল আবগারি দপ্তর। বুধবার রাত্রি সাড়ে নটা নাগাদ আবগারি দপ্তর সূত্রে জানা যায় পুঞ্চা থানায় এলাকার বিন্দুকোঁচা,ভাগাবাঁধ,বদড়া লাখরা ও পুঞ্চা এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে ৬০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ ও ১২ লিটার চোলাই মদ নষ্ট করা হয়। সাথে মত দুটি অ্যালুমিনিয়ামের হাড়ি, একটি ড্রাম বাজেয়াপ্ত করা হয়।