রায়গঞ্জ: প্রতিবাদ করায় গৃহবধূর উপর হামলা, শ্লীলতাহানির অভিযোগে রায়গঞ্জে যুবক গ্রেফতার
রায়গঞ্জের কর্নজোড়া ফাঁড়ি এলাকা থেকে প্রতিবেশী গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, দীর্ঘদিন ধরে মহিলাদের উতক্ত করত অভিযুক্ত। প্রতিবাদ করায় বুধবার রাতে গৃহবধূর পথ আটকিয়ে শ্লীলতাহানি ও মারধর করা হয়। অভিযোগের ভিত্তিতে রাতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। বৃহস্পতিবার রায়গঞ্জ আদালতে পেশ করা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।