আসন্ন মাধ্যমিক পরীক্ষার প্রাক্কালে পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে এক অনন্য উদ্যোগ নিল টাকি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড। আজ সন্ধ্যায় ওয়ার্ডের প্রতিটি মাধ্যমিক পরীক্ষার্থীর বাড়িতে গিয়ে তাঁদের আন্তরিক শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। উপস্থিত থেকে পরীক্ষার্থীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সীমা মুখার্জী। পরীক্ষার আগের চাপ কাটিয়ে আত্মবিশ্বাস ও মনোবল জোগাতেই এই ব্যক্তিগত জনসংযোগের আয়োজন করা হয়েছে। কাউন্সিলর মুখার্জী বলেন, "আমাদের ছোট ছোট ভ