শনিবার দিন মহম্মদ বাজার থানার পুলিশ মহম্মদ বাজার থানা এলাকার একাধিক জায়গা থেকে চারটি বালি বোঝায় ট্রাক্টর আটক করে বেআইনি বালি পাচার করার অভিযোগে। পুলিশকে দেখে ঘটনাস্থল থেকে পলাতক হয় ট্রাক্টর চালকরা। শনিবার দিন এমনটাই জানা গেছে মহম্মদ বাজার থানার পুলিশ সূত্রে।