হাড়োয়া ব্লকের গোপালপুর ২ পঞ্চায়েতের লেবুতলা এলাকায় শনিবার সন্ধ্যা ছটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত মহা ধুমধামে পালিত হল আদিবাসী সমাজের ভগবান বিরষা মুন্ডা'র জন্মদিবস। লেবুতলা ও ভবানীপুর আদিবাসী সমাজ সংঘের উদ্যোগে এদিন বিরষা মুন্ডা'রং জন্মদিবস পালন করা হয়। অনুষ্ঠানে আদিবাসী সমাজের জন্য বিরষা মুন্ডা'র অবদান নিয়ে আলোচনা করার পাশাপাশি আদিবাসী নৃত্য,গান পরিবেশন করেন শিল্পীরা।