রায়গঞ্জ: নিখোঁজ শ্রমিকের মৃত্যুর ঘটনায় রহস্য ঘনীভূত, তদন্তে জোর রায়গঞ্জে
রায়গঞ্জের সোহারই মোড় এলাকায় নিখোঁজ শ্রমিক জহরুল মহাম্মদ ওরফে ঝাপির রহস্যমৃত্যুর ঘটনায় তদন্তে জোর দিল পুলিশ। সোমবার ম্যাজিস্ট্রেট পর্যায়ের ময়নাতদন্ত করা হয়। পরিবারের অভিযোগ, মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল এবং তাঁর মোটরবাইকে কোনও দুর্ঘটনার চিহ্ন মেলেনি। বাইকের চাবিও পকেটেই পাওয়া যায়। পরিবারের দাবি, রাইস মিল থেকে স্বাভাবিকভাবেই বেরিয়েছিলেন ওই শ্রমিক। ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত এগোচ্ছে রায়গঞ্জ থানার পুলিশ।