রায়গঞ্জ: দুর্গন্ধে অতিষ্ঠ হ্যাচারি মোড়, তিন দিনেও সরানো হল না মৃত গরুর দেহ
রায়গঞ্জের ২৪ নম্বর ওয়ার্ডের হ্যাচারি মোড় এলাকায় তিন দিন ধরে পড়ে থাকা একটি মৃত গরুকে ঘিরে ক্ষোভ ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, গত শনিবার বাসের ধাক্কায় গরুটির মৃত্যু হলেও এখনও দেহটি সরানো হয়নি। ফলে পচন ধরে এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়েছে। পুলিশ ও পৌর কর্তৃপক্ষকে জানিয়েও কোনও ফল মেলেনি বলে দাবি বাসিন্দাদের। স্থানীয় ব্যবসায়ী বলাই প্রামাণিক দ্রুত মৃতদেহ অপসারণের দাবি জানিয়েছেন। এদিকে সাফাই কর্মীদের কর্মবিরতিতে সমস্যা আরও জটিল হওয়ার আশঙ্কা দেখা দিয়ে