রায়গঞ্জ: জমি বিক্রির ১৮ বছর পরও টাকা না পাওয়ার অভিযোগ সনগাওতে, পুলিশের দ্বারস্থ বৃদ্ধ
মেয়ের বিয়ের খরচ জোগাতে ২০০৮ সালে ৫৮ শতক জমি বিক্রি করেও মূল্য না পাওয়ার অভিযোগে ভাটোল ফাঁড়ির দ্বারস্থ হলেন রায়গঞ্জের মহিপুরের সনগাও এলাকার বাসিন্দা মোহাম্মদ সদরুল রহমান। তাঁর দাবি, প্রকাশ করের কাছে ২ লক্ষ টাকায় জমি বিক্রি ও রেজিস্ট্রি হলেও প্রতিশ্রুতি অনুযায়ী টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েনি। তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রকাশ কর। লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।