পুরুলিয়া ২: ৪২ ডিগ্রী সেলসিয়াস এর ঘরে পুরুলিয়ার তাপমাত্রা তীব্র গরমে হাঁসফাঁস জেলাবাসীর
তীব্র গরমে হাঁসফাস অবস্থা পুরুলিয়া জেলাবাসীর । গত ২৪ ঘণ্টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে । সকাল থেকে বেলা বাড়তেই গরমের দাপট বাড়ছে জেলা জুড়ে। হাঁসফাঁস অবস্থা হয়ে উঠেছে সাধারণ মানুষের । ভিড় বাড়ছে ঠাণ্ডা পানীয়ের দোকানগুলোতে। সকাল সকাল নিত্য প্রয়োজনীয় কাজ সেরে ফেলেছেন সকলেই । বেলা বাড়তেই বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে নারাজ সাধারণ মানুষ ।