কুমারগ্রাম: 21 জুলাইয়ের শহিদ দিবসকে সামনে রেখে তেলিপাড়া চৌপথীতে তৃণমূলের পথসভা, উপস্থিত দলের রাজ্য সম্পাদক
আগামী ২১ জুলাই শহিদ দিবস উপলক্ষে কলকাতার ধর্মতলায় সমাবেশ করবে তৃণমূল কংগ্রেস। ওই সমাবেশকে সামনে রেখে রবিবার তেলিপাড়া চৌপথীতে পথসভা করল তৃণমূল কংগ্রেস। পথসভায় উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক মৃদুল গোস্বামী, দলের কুমারগ্রাম ব্লক সভাপতি ধীরেশচন্দ্র রায়, ব্লক সহ-সভাপতি ধনঞ্জয় সাহা, জেলা পরিষদের শিক্ষা, সংস্কৃতি, তথ্য ও ক্রীড়া কর্মাধ্যক্ষ গোলাপ রায়, কামাখ্যাগুড়ি-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান একাদশী দাস(রায়), তৃণমূলের অঞ্চল সভাপতি মিহির নার্জিনারি।