রায়গঞ্জ: সাত মাসের বেতন বকেয়া, কর্মবিরতিতে রায়গঞ্জ পৌরসভার সাফাই কর্মীরা
সাত মাসের বকেয়া বেতনের দাবিতে সোমবার থেকে ফের কর্মবিরতি শুরু করলেন রায়গঞ্জ পৌরসভার সাফাই কর্মীরা। আন্দোলনকারী সাফাইকর্মী বিজু জমাদার জানান, দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় তাঁরা চরম আর্থিক সংকটে রয়েছেন। তাঁর অভিযোগ, পূর্বতন প্রশাসক সন্দীপ বিশ্বাস এবং বর্তমান প্রশাসক তথা মহকুমা শাসক বারবার সময় চাইলেও সমস্যার সমাধান হয়নি। বকেয়া ক্রমশ বাড়তে থাকায় বাধ্য হয়ে কর্মবিরতির পথে যেতে হয়েছে বলে দাবি কর্মীদের। তবে এ বিষয়ে পৌর কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।