পুরুলিয়া ২: বাসস্ট্যান্ড নাকি গোয়ালঘর? পুরুলিয়ায় বেওয়ারিশ গরুর দাপটে বাড়ছে যানজট ও দুর্ঘটনার আশঙ্কা
বাসস্ট্যান্ড নাকি গোয়ালঘর? পুরুলিয়া কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের বর্তমান পরিস্থিতি দেখে এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের মনে। দীর্ঘদিন ধরেই পুরুলিয়া বাসস্ট্যান্ড চত্বরে বাড়ছে বেওয়ারিশ গরুর ভিড়।স্থানীয় সূত্রে জানা গেছে, এই গরুগুলি কখনো রাস্তার মাঝখানে, আবার কখনো বাসের নিচে বসে বা দাঁড়িয়ে থাকে। ইতিপূর্বেও বাসের ধাক্কায় বেশ কয়েকটি গরুর আহত হওয়ার ঘটনা ঘটেছে।