গতকাল ১৪ জানুয়ারি আনুমানিক সন্ধ্যা সাতটা নাগাদ শান্তিনিকেতন থানার অন্তর্গত পারুলডাঙ্গা বাগানপাড়া গ্রামের বাসিন্দা রবি হাঁসদা দুই বন্ধুর সঙ্গে মদ্যপানের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। আজ ১৫ ই জানুয়ারি আনুমানিক বিকেল ৩ টে নাগাদ জানা যায়, তাঁরা প্রথমে স্থানীয় একটি আবগারি পেরিয়ে দূরে আদিত্যপুর আবগারিতে যান। এরপর গভীর রাত পর্যন্ত রবি হাঁসদা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন। বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও কোনও সন্ধান না