চলাচলের রাস্তা নিয়ে দুই ভাইয়ের মারপিটের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হেমতাবাদ ব্লকের সোনাবান্দ এলাকায়। জানা গিয়েছে ধৃত দের নাম মোবারক আলী ও ইসমাইল মহম্মদ। পুলিশ সূত্রে জানা গিয়েছে দুই ভাই একটি চলার রাস্তা নিয়ে মারপিট করে। এরপর হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ জমা করে। বুধবার সকালে দুই জনকে গ্রেপ্তার করে বুধবার দুপুর ২ টায় ধৃতদের রায়গঞ্জ আদালতে পেশ করেছে।