রায়গঞ্জ: অহংকারের পতন, মানুষের জয়: কৃষ্ণ কল্যাণীকে কড়া বার্তা কার্তিক পালের
রায়গঞ্জ বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরীর জয়ের পর প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে কটাক্ষ করলেন সাংসদ কার্তিক চন্দ্র পাল। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “দাম্ভিকতার পতন হয়েছে, জয়ী হয়েছে মানুষ।” ৫৮,৬৪১ ভোটে বিজেপির জয়কে সাধারণ মানুষের রায় বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি ভোটারদের ধন্যবাদ জানান। নির্বাচনের আগে কৌশিক চৌধুরীকে বদনাম করতে ভাইরাল ভিডিও ছড়ানো হয়েছিল বলেও অভিযোগ তোলেন