রায়গঞ্জ: রায়গঞ্জে AIIMS-এর দাবিতে গণস্বাক্ষর অভিযান, পথে নামল রায়গঞ্জ AIIMS ডিমান্ড ফোরাম
রায়গঞ্জে AIIMS প্রতিষ্ঠার দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ অভিযানে নামল রায়গঞ্জ AIIMS ডিমান্ড ফোরাম। রবিবার বিকেলে শিলিগুড়ি মোড় সংলগ্ন গোশালার সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর কাছে গণস্বাক্ষর সম্বলিত আবেদনপত্র পাঠানো হবে বলে জানান উদ্যোক্তারা। উপস্থিত ছিলেন সভাপতি অঞ্জন রায়, সম্পাদক শান্তনু চক্রবর্তী, অতনু বন্ধু লাহিড়ী-সহ বিশিষ্টরা। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচি ঘিরে ব্যাপক উৎসাহ দেখা যায়।