জয়পুর: কাশিপুরে ভেজাল বিদেশি মদ তৈরীর ঘটনায় আরও এক ব্যক্তি গ্রেপ্তার
ভেজাল বিদেশি মদ তৈরীর ঘটনায় আরও এক ব্যক্তি গ্রেপ্তার ঝারখণ্ডের বোকারো এলাকা থেকে। ধৃতের নাম রামকৃষ্ণ দিগর। পুলিশ জানায়," জয়পুর থানার কাশিপুর গ্রামে অবৈধ বিদেশী মদ তৈরীর কারখানায় অভিযান চালিয়ে সাত জন ব্যক্তিকে আগেই গ্রেফতার করা হয়েছিল। মঙ্গলবার আরও এক ব্যক্তি এই ঘটনায় গ্রেফতার। আজ বুধবার ধৃতকে জেলা আদালতে তোলা হবে। ঘটনার সঙ্গে যুক্ত আরো বাকিদের খোঁজে তল্লাশি চলছে।