দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ঝাড়গ্রাম পৌরসভার একাধিক ওয়ার্ডে রাস্তাঘাটের বেহাল দশা। ক্ষোভে রবিবার রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হলেন সিপিআইএম পার্টির সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা। শহরের বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে রাস্তা সংস্কারের দ্রুত পদক্ষেপ দাবি জানান তাঁরা। বিক্ষোভের পরদিন, সোমবার বেলা তিনটা নাগাদ এলাকার বাসিন্দাদের একটি প্রতিনিধি দল ঝাড়গ্রামের মহাকুমা শাসকের দফতরে গিয়ে তাঁদের দাবি জানায়।