মানবাজার ১: চোলাই এর ঠেক ভাঙতে মানবাজার সার্কেল আবগারি দপ্তরের বিরাট সাফল্য,হাজার লিটার মদ নষ্ট করলো আবগারি দপ্তর
গোপন সূত্রে খবর পেয়ে মানবাজার থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযানে মানবাজার সার্কেল আবগারি দপ্তর।শনিবার রাত ১০ টা নাগাদ আবগারি দপ্তর সূত্রে জানা যায় মানবাজার থানার আনন্দপুর,জামবনী,কপড়রা সহ একাধিক জায়গায় অভিযান চালানো হয়।এদিন অভিযান চালিয়ে ১২৮০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ ও ৩০ লিটার চোলাই মদ নষ্ট করা হয়। সাথে মদ তৈরির জন্য ৪ টি অ্যালুমিনিয়াম হাড়ি ও ৬ টি ড্রাম বাজেয়াপ্ত করা হয়।