দক্ষিন ২৪ পরগনার গোসাবা ব্লকের কচুখালী GPর কচুখালীতে চপলা সিং এক মহিলা বৃহস্পতিবার দুপুরে যখন বাড়িতে ঘরের মধ্যে কাজ করছিলেন,সেই সময় তাঁর বাম পায়ে একটি বিষাক্ত সাপে কামড় দেয়।এরপর সারা শরীরে প্রচন্ড জ্বালা ও যন্ত্রনা শুরু হলে পরিবারের লোকজন তাঁকে প্রথমে গোসাবা ব্লক গ্রামীন হাসপাতালে নিয়ে যায়।সেখানে তাঁর চিকিৎসা চলাকালীন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার রাতে