মানবাজার ২: মানবাজার দু নম্বর ব্লকের জনকল্যাণ শিবিরে, মাটিতে বসে জনসাধারণকে ফর্ম ফিলাপে সহায়তা করলেন জেলাশাসক
মাটিতে বসে কল্যাণ শিবিরে সাধারণ মানুষদের ফর্ম ফিলাপের সহায়তা করলেন পুরুলিয়ার জেলাশাসক কোন্ঠাম সুধীর।সাথে ছিলেন মানবাজার মহকুমাশাসক,এসডিপিও, বান্দোয়ান বিধানসভার বিধায়ক,মানবাজার-২ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং বোরো থানার আইসি সহ অন্যান্য আধিকারিকেরা।বুধবার বেলা ১২ টা নাগাদ মানবাজার দু'নম্বর ব্লকের অনন্যাতে আয়োজিত জনকল্যাণ শিবিরের বিভিন্ন ক্যাম্প গুলি পরিদর্শন করেন জেলাশাসক।