রায়গঞ্জ: কালিয়াগঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী নিতাই বৈশ্য রায়গঞ্জ পলিটেকনিকের গননা কেন্দ্র ছেড়ে বেড়িয়ে গেলেন
কালিয়াগঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী নিতাই বৈশ্য রায়গঞ্জ পলিটেকনিকের গননা কেন্দ্র ছেড়ে বেড়িয়ে গেলেন। সোমবার দুপুর আনুমানিক পৌনে তিনটা নাগাদ গননা কেন্দ্র ছাড়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, যখন মানুষ ধর্মের ভিত্তিতে ভোট দেয়, যখন মানুষের মনে ঢুকিয়ে দেওয়া হয় হিন্দু হলে বিজেপিকে ভোট দিতে হবে। তখন উন্নয়ন কোনও মুল্য পায়না।