রায়গঞ্জ: অভিনব কায়দায় টোটো চালকের মোবাইল কেপমারি, এক যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিল জনতা
অভিনব কায়দায় টোটো চালকের মোবাইল কেপমারির ঘটনায় চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জ শহরে। বৃহস্পতিবার দুপুরে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা। অভিযোগ, দুই যুবক টোটো ভাড়া করে শহরের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করছিল। পরে এক যুবক ফোন করার নাম করে টোটো চালকের মোবাইল নিয়ে জনতার ভিড়ে পালিয়ে যায়। অন্য যুবককে আটক করে মারধর করা হয় বলে অভিযোগ। পরে পুলিশ এসে তাকে নিজেদের হেফাজতে নেয়।