মহকুমা এবং ব্লক স্তরেও আমূল রদবদল! এসআইআর ঘোষণার আগেই ১৭ এসডিও এবং ১৫১ বিডিও-কে বদলি করল নবান্ন। কেবল প্রশাসনের শীর্ষ স্তরেই নয়, রাজ্যের মহকুমা এবং ব্লক স্তরেও আমূল প্রশাসনিক রদবদল করা হল। সেই মোতাবেক সোমবার মেমারি ২ নং ব্লকের বি ডি ও রদবদল করা হলো। সুত্র মারফত জানা যাচ্ছে বর্তমানে মেমারি ২ নং ব্লকের বিডিও বিশাখ ভট্টাচাৰ্যকে দিনহাটা ১ ব্লকের বিডিও হিসাবে দায়িত্ব দেওয়া হচ্ছে।