চোপড়া: চোপড়ার দাসপাড়ায় পুলিশের বড় পরিকল্পনা? জমি পরিদর্শনে ADG কে জয়রামন
আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এবং সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে বৃহস্পতিবার চোপড়া ব্লকের দাসপাড়া এলাকায় পরিদর্শনে এলেন রাজ্য পুলিশের অতিরিক্ত মহানির্দেশক (ADG) কে জয়রামন। তাঁর এই সফরকে ঘিরে প্রশাসনিক মহলে যথেষ্ট গুরুত্ব তৈরি হয়েছে, কারণ এলাকায় একটি নতুন থানা স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই দাসপাড়া ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে পৃথক থানার দাবি উঠছিল। বর্তমান প্রশাস