রায়গঞ্জ: জেলার উন্নয়নেই জোর, শমিক ভট্টাচার্য ও সুনীল বানসলের সঙ্গে বৈঠকে উত্তর দিনাজপুরের প্রতিনিধিরা
উত্তর দিনাজপুর জেলার উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কলকাতায় গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় রায়গঞ্জের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী জানান, সাংসদ কার্তিক চন্দ্র পালের নেতৃত্বে রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য এবং পশ্চিমবঙ্গের বিশেষ পর্যবেক্ষক সুনীল বানসলের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন করণদিঘির বিধায়ক বিরাজ বিশ্বাস, হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন এবং কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল মহারাজ।