রায়গঞ্জ: রায়গঞ্জে পুলিশি হেফাজত থেকে পলাতক ব্রাউন সুগার-সহ ধৃত মহিলা
রায়গঞ্জ মহিলা থানা থেকে ব্রাউন সুগার পাচারের অভিযোগে গ্রেফতার নাফিসা বিবি (২২) পুলিশি হেফাজত থেকে পালিয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। মালদার কালিয়াচকের বাসিন্দা নাফিসাকে গত বুধবার প্রায় ৩০০ গ্রাম ব্রাউন সুগার-সহ গ্রেফতার করা হয়। আদালত তাঁকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। শুক্রবার সকালে শিশু সন্তানকে সঙ্গে নিয়ে তিনি থানা থেকে পালিয়ে যান। পুলিশ সুপার সোনওয়ানে কুলদীপ সুরেশ জানান, এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।