রায়গঞ্জ: অসুস্থতার যন্ত্রণায় বিষপান, মৃত্যুকে হারাতে পারল না দ্বীপনগরের সাগরিকা
দীর্ঘদিন অসুস্থতায় ভুগে অবসাদের জেরে বিষপানে এক কিশোরীর মৃত্যুর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জের দ্বীপনগরে। মৃতার নাম সাগরিকা দেবশর্মা (১৬)। পরিবারের দাবি, গত ২১ জুলাই ফাঁকা বাড়িতে বিষ পান করে সে। রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করার পর কিশনগঞ্জ ও শিলিগুড়িতে চিকিৎসা চললেও আর্থিক সংকটে ফেরানোর পথে মৃত্যু হয়। মঙ্গলবার দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।