অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ২০২৬ বিধানসভা নির্বাচনে তৃণমূল ২৯৪ টা আসনের মধ্যে ২৯৪ টা আসন পাবে, রবিবার বিকেল তিনটে নাগাদ হাড়োয়া বিডিও অফিস চত্বরে তৃণমূলের এস আই আর সহায়তা ক্যাম্প থেকে দাবি করলেন তৃণমূলের হাড়োয়া -মিনাখাঁ বিধানসভার কো -অর্ডিনেটর আব্দুল খালেক মোল্লা। তিনি বলেন অনেকে বলছে ২৪০ ,২৫০ টি আসন পাবে, আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল ২৯৪ টা আসনের মধ্যে ২৯৪ টা আসন পাবে।