রায়গঞ্জ: সিঙ্গারা খেয়ে দোকানীর মোবাইল নিয়ে চম্পট দম্পতি, পানিশালার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে
সিঙ্গারা খেতে এসে দোকানীর মোবাইল নিয়ে চম্পট দম্পতি, সিসিটিভি ফুটেজ নিয়ে এমনই অভিযোগ তুললেন পানিশালার ব্যবসায়ী, চাঞ্চল্য এলাকায়। বুধবার রাতে ওই ব্যবসায়ী জানান তার নাম সঞ্জিৎ যাদব, তার মিষ্টির দোকান রায়গঞ্জের শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের পানিশালায়। তার অভিযোগ বুধবার সন্ধ্যায় তার মোবাইল খুজে পাচ্ছিলেন না ব্যবসায়ী। পরবর্তীতে নিজের দোকানের সিসিটিভি ফুটেজে তিনি দেখেন এক দম্পতি সন্ধ্যায় তার দোকানে সিঙ্গারা খেতে এসেছিলেন তারাই মোবাইলটি নিয়ে চম্পট দেয়।