রঘুনাথপুর ১: রঘুনাথপুর শহরে অগ্নিদগ্ধ হয়ে মহিলার মৃত্যুতে চাঞ্চল্য,দেহ PMএ পাঠাল রঘুনাথপুর থানার পুলিশ
মর্মান্তিক ভাবে বাড়িতে রান্না করার সময় অসাবধানতার কারণে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক মহিলার।মৃত ঐ মহিলার নাম কমলা চক্রবর্তী।তার বাড়ি পুরুলিয়ার রঘুনাথপুর শহরের ১৩নম্বর ওয়ার্ডে। জানা যায়,বুধবার দুপুরে কমলা দেবী তার নিজের বাড়িতেই রান্না করার সময় অসাবধানতার কারণে অগ্নিদগ্ধ হলে সে গুরুতর আহত হন। পরিবারের আত্মীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন। চিকিৎসা শুরুর কয়েক ঘন্টার মধ্যেই তার মৃত্যু হয়।