জয়পুর: মাধ্যমিকে গড়জয়পুর আরবিবি বিদ্যালয়ে ৬৩৪ নম্বর পেয়ে নজর কাড়ল বিউটি দত্ত
মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হল শুক্রবার। জয়পুর ব্লকের গড়জয়পুর আর বি বি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সর্বোচ্চ নম্বর পেয়েছে জয়পুরের বাসিন্দা বিউটি দত্ত। তার প্রাপ্ত নম্বর ৬৩৪। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এ বছর ২৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫০ জন উত্তীর্ণ হয়েছ। পরিবারের সদস্যরা মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানান কৃতী ছাত্রীকে।