রায়গঞ্জ: বর্নাঢ্য শোভাযাত্রার সাথে শুরু হলো রায়গঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর মনোনয়ন পর্ব
বর্নাঢ্য শোভাযাত্রার সাথে শুরু হলো রায়গঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর মনোনয়ন পর্ব। বৃহস্পতিবার রায়গঞ্জের দেবীনগর থেকে এই শোভাযাত্রা শুরু হয়। হুড খোলা গাড়িতে প্রার্থী কৃষ্ণ কল্যাণীর পাশে ছিলেন রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস এবং প্রাক্তন ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার। বর্ণাঢ্য এই শোভাযাত্রায় ছিল বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র। নীল সাদা বেলুন দিয়ে সাজানো পিলার ছিল অনেকের হাতে।