রায়গঞ্জ: ৫ মাসের বেতন বকেয়া, ক্ষোভে ফুঁসছে রায়গঞ্জ পুরসভা—বিক্ষোভে অস্থায়ী কর্মীরা
বকেয়া বেতনের দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভে সামিল হলেন রায়গঞ্জ পুরসভার অস্থায়ী কর্মীরা। অভিযোগ, ৫ থেকে ৬ মাস ধরে বহু কর্মী বেতন পাননি। অথচ অন্নপূর্ণা যোজনাসহ বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ নিয়মিত করতে হচ্ছে তাদের। কর্মীদের দাবি, বারবার বিষয়টি জানানো হলেও সমস্যার সমাধান হয়নি। কিছু কর্মী বেতন পেলেও অনেকের বকেয়া রয়ে যাওয়ায় বৈষম্যের অভিযোগ উঠেছে। দ্রুত বকেয়া মেটানোর দাবিতে রাজ্য সরকার ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন বিক্ষোভকারীরা।