রঘুনাথপুর ১: বিজেপি টিচার্স সেলের উদ্যোগে রঘুনাথপুরে একটি অনুষ্ঠানে রঘুনাথপুর মহকুমার তিন জন MLAকে সম্বর্ধনা জানানো হল
মঙ্গলবার পুরুলিয়ার রঘুনাথপুর শহরের ব্লকডাঙ্গা এলাকায় অবস্থিত কমিউনিটি হলে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজেপি টিচার্স সেল এর উদ্যোগে রঘুনাথপুর মহকুমার তিন জন MLA কাশীপুর বিধানসভার বিধায়ক কমলাকান্ত হাঁসদা,পাড়া বিধানসভার বিধায়ক নদিয়ার চাঁদ বাউরি ও রঘুনাথপুর বিধানসভার বিধায়িকা মামনি বাউরিকে সম্বর্ধনা জানানো হয়।উপস্থিত হয়েছিলেন রঘুনাথপুর মহকুমার বিজেপির টিচার্স সেল এর কনভেনার শুভেন্দু দত্ত কো কনভেনার শুভাশিস মাজী সহ অন্যান্যরা।