রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার প্রতিবাদে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার চন্দ্রকোনারোড শহরে প্রতিবাদ মিছিল করতে চলেছে বিজেপি নেতৃত্ব।এই দিন এই প্রতিবাদ মিছিলে উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।তবে তার আগে অর্থাৎ সোমবার দলীয় পতাকা দিয়ে সাজিয়ে তোলা হলো গোটা শহর। সকাল থেকে রাত পর্যন্ত দলীয় পতাকা নিয়ে গোটা শহর সাজিয়ে তোলা হয় বিজেপির তরফ থেকে।