রায়গঞ্জ: ভোটের ফলের আগেই কর্মী সম্মাননায় বাজিমাত! বাহিনে বিজেপি প্রার্থী কৌশিকের ব্যতিক্রমী কৌশল
বিধানসভা ভোট মিটতেই বাহিন গ্রাম পঞ্চায়েতের শঙ্করপুরে দলীয় কর্মীদের সম্বর্ধনা জানিয়ে নজর কাড়লেন রায়গঞ্জের বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী। মঙ্গলবার দুপুরে নির্বাচনী লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া বুথস্তরের কর্মকর্তাদের সম্মানিত করেন তিনি। ভোটের ফল প্রকাশের আগেই কর্মীদের মর্যাদা দেওয়ার এই উদ্যোগ রাজনৈতিক মহলে বিশেষ চর্চার জন্ম দিয়েছে। গ্রামীণ সংগঠনকে আরও শক্তিশালী করতেই এই বার্তা বলে মনে করছে রাজনৈতিক মহল।