চোপড়া: বিদায় সংবর্ধনার বদলে রক্তদান শিবির, অনন্য নজির চোপড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষকের
শিক্ষকতা কেবল একটি পেশা নয়, এটি সমাজ গঠনের একটি মহান দায়িত্ব, এই আদর্শের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন চোপড়া উচ্চ বিদ্যালয় এর সদ্য প্রাক্তন প্রধান শিক্ষক ডক্টর শ্রী প্রশান্ত বসাক মহাশয়। দীর্ঘ কর্মময় জীবনের ইতি টেনে অবসর গ্রহণের প্রাক্কালে তিনি নিজের বিদায় সম্বর্ধনার জন্য কোন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন না করে এক মহতি রক্তদান শিবিরের আয়োজন করেন, আজ বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত এই রক্তদান শিবিরে ব্যাপক সাড়া মেলে, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা,