দক্ষিন মেমারী অভিযান সংঘে শহর মেমারির মধ্যে একটি ঐতিহ্যমন্ডিত সংস্থা। আর সেই সংস্থার উদ্যোগে রবিবার সকালে মেমারি চকদিঘী মোড়ে সংস্থা ভবনে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অনেক অসাধ্যসাধন ঘটলেও কৃত্রিম উপায়ে রক্ত আবিষ্কার এখনও হয়নি । ফলে যে সমস্ত রোগীর কোনো কারণে অতিরিক্ত রক্তের প্রয়োজন হয়, তখন সেই রক্ত সুস্থ মানুষের শরীর থেকেই সংগ্রহ করতে হয় ।