মানবাজার ১: সারা রাজ্যের পাশাপাশি মানবাজারেও বারো ঘণ্টার জন্য বন্ধ রইল ওষুধ দোকানগুলি
অনলাইনে ওষুধ বিক্রির বিরোধিতা,জাল ও নিম্নমানের ওষুধ বন্ধ এবং ই ফার্মাসির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দেশজুড়ে বুধবার ওষুধ দোকান বন্ধের ডাক দিয়েছে কেমিস্ট এবং ড্রাগিস্ট সংগঠন অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্ট।এই ধর্মঘটকে সম্মতি জানিয়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিসিডিএ এর উদ্যোগে ১২ ঘণ্টার ঔষধ দোকান বন্ধের ডাক দেওয়া হয়।সোমবার বেলা বারোটা পর্যন্ত মানবাজার শহরের ঔষধ দোকান গুলি বন্ধ ছিল।