চাকরি চায় বাংলা এই স্লোগান কে সামনে রেখে বিজেপি যুব মোর্চার পথসভা অনুষ্ঠিত হল হেমতাবাদে। শুক্রবার সন্ধ্যায় হেমতাবাদ পুরোনো বাসস্ট্যান্ডে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিজেপির হেমতাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার, যুব মোর্চা জেলা আহ্বায়ক ভক্ত কুমার রায়, যুব মোর্চা জেলা সম্পাদক দেবব্রত ব্যানার্জি, যুব মোর্চা সভাপতি সুজিত কুমার শিল সহ অন্যান্যরা। এদিনের কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সরব হন উপস্থিত নেতৃত্ব রা।