রায়গঞ্জ: আটঘাড়া গ্রামে বাড়ির পাশের জলাশয়ে মর্মান্তিক পরিণতি, প্রাণ গেল ১ বছর ১০ মাসের শিশুর
কালিয়াগঞ্জের বোচাডাঙা গ্রাম পঞ্চায়েতের আটঘাড়া গ্রামে বাড়ির পাশের জলাশয়ে পড়ে ১ বছর ১০ মাসের শিশু গোপাল সরকারের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, বৃহস্পতিবার মা ঘরের কাজে ব্যস্ত থাকাকালীন শিশুটি নিখোঁজ হয়ে যায়। পরে বাড়ি লাগোয়া জলাশয় থেকে তার দেহ উদ্ধার হয়। শুক্রবার পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠায় এবং ঘটনার তদন্ত শুরু করে। ঘটনায় এলাকায় গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে।