হেমতাবাদ: হেমতাবাদে বিজেপির বুথ সভাপতিকে প্রাণে মারার হুমকি তৃণমূল বুথ সভাপতির
হেমতাবাদের বিজেপির বুথ সভাপতিকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগে পুলিশের দ্বারস্থ বিজেপি নেতৃত্ব। শনিবার দুপুরে হেমতাবাদ থানায় দক্ষিণ বাড়ইবাড়ি এলাকার তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি কালু মহম্মদ এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে বিজেপি নেতৃত্বরা। তাদের অভিযোগ দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি বিজেপির বুথ সভাপতি রমনি হালদারকে হুমকি দেয়। এ বিষয়ে পালটা অভিযোগ তৃণমূল কংগ্রেসের ফ্লাগ খুলে ফেলার অভিযোগ জানান এবং এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন।