কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার অত্যাধুনিক ক্রিকেট বোলিং মেশিনের উদ্বোধন করলেন অতিরিক্ত জেলা শাসক।কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত দত্ত জানান, সম্প্রতি ক্রিকেট এসোসিয়েশন অফ বেঙ্গল থেকে সম্প্রতি কোচবিহার জেলা ক্রীড়া সংস্থাকে একটি অত্যাধুনিক ক্রিকেট বোলিং মেশিন প্রদান করা হয়েছে। আজ বিবেকানন্দের জন্মদিনে সেই বোলিং মেশিনের শুভারম্ভ হলো। এদিন কোচবিহারের অতিরিক্ত জেলাশাসক সৌমেন দত্ত এই মেশিনের উদ্বোধন করেন।