রায়গঞ্জ: হেমতাবাদের টেংরা বুথে বিজেপিতে ধস, ৫০ পরিবার নিয়ে তৃণমূলের ঝুলিতে বড় সাফল্য
শনিবার হেমতাবাদ বিধানসভায় বড় রাজনৈতিক পরিবর্তন দেখা গেল। শীতগ্রাম অঞ্চলের টেংরা বুথে দীর্ঘদিনের বিজেপি কর্মী বৈধা বর্মন, ব্রজেন বর্মন, চন্দন বর্মন ও রতন বর্মনের উদ্যোগে প্রায় ৫০টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। দলীয় প্রার্থী তথা শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মনের হাত থেকে তারা পতাকা গ্রহণ করেন। যোগদানকারীরা উন্নয়নের কাজে নিজেদের সামিল করার অঙ্গীকার করেন। এই ঘটনায় এলাকায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।