বুধবার দিন সিউড়িতে প্রশাসন ভবনের কনফারেন্স হলে চাকরির নিয়োগপত্র তুলে দেয়ার জন্য একটি কর্মসূচির আয়োজন করা হয়েছিল। ডেউচা পাঁচামি প্রস্তাবিত কয়লা খনির জন্য স্বইচ্ছায় জমিদাতাদের মধ্যে ৪৭ জনের হাতে এই চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হলো। চাকরির নিয়োগপত্র তুলে দিলেন SRDA চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, বীরভূম জেলার জেলাশাসক বিধান রায় সহ বীরভূম জেলা প্রশাসনের একাধিক আধিকারিকরা।