মানবাজার ১: দোলদেড়িয়া গ্রামে নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক কিশোরীর
নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু হলো এক কিশোরীর।রবিবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটে মানবাজার থানার অন্তর্ভুক্ত দোলদেড়িয়া গ্রামে।দোলদেড়িয়া গ্রামের বাসিন্দা চায়না শবর(১১) দীর্ঘক্ষণ স্নান করতে গিয়ে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সন্দেহ হয়। পরবর্তীকালে খোঁজাখুঁজির পর, নদীর জল থেকে তার দেহ উদ্ধার করে পরিবারের লোকজন।পরবর্তীকালে মানবাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।সোমবার দেহটির ময়নাতদন্ত হয়।