বরাবাজার: মানুষের স্বার্থে সরকারের নতুন উদ্যোগ, বরাভূম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে শুরু জনকল্যাণ শিবির
পশ্চিমবঙ্গ সরকারের এক নবতম উদ্যোগ জনকল্যাণ শিবির আয়োজিত হল বরাভূম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। সরকারি ঘোষণা অনুযায়ী ১৫,১৬ ও ১৭ই জুন চলবে এই শিবির। সোমবার দুপুরে তারই শুভারম্ভ করলেন বান্দোয়ান বিধানসভার বিধায়ক লবসেন বাসকে, বরাবাজার সমষ্টি উন্নয়ন আধিকারিক সমিত রঞ্জন মন্ডল, বরাবাজার থানা আধিকারিক,স্বাস্থ্য আধিকারিক সহ একাধিক আধিকারিক এবং গুণীজনেরা।