বাঘমুণ্ডী: বাঘমুন্ডি ব্লকে জোর ধাক্কা তৃণমূলের, সাংসদের হাত ধরে বিজেপিতে যোগদান বর্ষিয়ান অভিজ্ঞ নেতৃত্ব
বাঘমুন্ডি ব্লকে জোর ধাক্কা তৃণমূলের, সাংসদের হাত ধরে বিজেপিতে যোগদান বর্ষিয়ান অভিজ্ঞ নেতৃত্ব। আগামী ২৩ শে এপ্রিল বিভিন্ন জায়গার পাশাপাশি বাঘমুন্ডি বিধানসভায় নির্বাচন। শাসক দল তৃণমূল কংগ্রেস, বিরোধী দল বিজেপি ও কংগ্রেসের মধ্যে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের মত। তবে বিজেপি পরিষ্কার জানিয়েছে এবারে পরিবর্তন হবে। সেই লক্ষ্যে বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগদানের কর্মসূচি প্রায় দিন চলছে। সেই মতে বৃহস্পতিবার রাত্রি নয়টা নাগাদ তৃণমূল কংগ্র