অবশেষে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান, আমার পাড়া আমার সমাধান প্রকল্পে বাগানে পাড়ায় শুরু হলো ড্রেন নির্মাণের কাজ। সূত্রের খবর, শান্তিপুর পুরসভার 3 নম্বর ওয়ার্ডের বাগানে পাড়া এলাকায় নিকাশি ব্যবস্থার উন্নতির জন্য এলাকায় বড় ড্রেন নির্মাণের দাবি ছিল এলাকাবাসীর। আর এবার এলাকাবাসীর দাবি মেনে আমার পাড়া আমার সমাধান প্রকল্পে এবার বাগানে পাড়ায় শুরু হলো বড় ড্রেন নির্মাণের কাজ। এই কাজ শেষ হলে এলাকার নিকাশি ব্যবস্থা আরও উন্নত হবে বলেই দাবি স্থানীয় কাউন্সিলরের।